Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যটলিউড

মুগ্ধতা ছড়ালেন জয়া

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভক্তদের সামনে নিয়মিত বিভিন্ন অবতারে হাজির হন তিনি। অভিনয় ক্যারিয়ারে ইতোমধ্যে দুই যুগেরও বেশি সময় পার করে ফেললেও এখনও রূপে, গুনে মুগ্ধতা ছড়ান জয়া।

সোমবার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। লাল রঙের ড্রেসে জয়ার উপর থেকে যেন নজর সরানো যাচ্ছিলো না। মাথায় লাল গোলাপ হাতে আংটি পরে ফুল বাগানে বসে নিচের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি।

ছবিতে দেখা যায়, লাল নকশাদার ব্লাউজের সঙ্গে হালকা রঙের পোশাকে সেজেছেন তিনি। চুলে লাল ফুলের সাজ এবং গলায় সবুজ পাথরের গয়না তার পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। প্রাকৃতিক পরিবেশে তোলা ছবিগুলোতে একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিকতার পরিশীলিত উপস্থিতি ফুটে উঠেছে। ফটোশুটে জয়া আহসান-এর অভিব্যক্তি ও স্টাইল বরাবরের মতোই সাবলীল ও আত্মবিশ্বাসী। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, এই লুকে তাকে ‘ক্ল্যাসিক’ ও ‘এলিগ্যান্ট’ লাগছে।

জয়ার সেই ছবিতে ভক্তরাও নানা রকমের মন্তব্য করছেন। কারো প্রশ্ন, ‘কাকে মিস করছেন অভিনেত্রী?’ কেউ লিখেছেন, ‘বয়সের ছাঁপ এখনও বোঝা যায় না’। কেউ আবার নায়িকার সৌন্দর্য্যর প্রশংসা করে গেছেন।

উল্লেখ্য, জয়া ভারত ও বাংলাদেশে সিনেমা করে যাচ্ছেন। দুই বাংলায় তার সিনেমা জনপ্রিয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button