Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যটলিউড

আবারও অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বাংলা টিভি ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই জানিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়। এরপর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ আজ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে তার পক্ষ থেকে অ্যাডমিন শুভ একটি পোস্ট শেয়ার করেন।

তিনি লেখেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় পুনরায় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button