Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যঢালিউড

বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

বাংলা টিভি ডেস্ক: গম পাচার মামলায় বিপদে আছেন ভারতীয় অভিনেত্রী নুসরত জাহান। রেশন দুর্নীতি মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নায়িকাকে। তিনি দিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন।

সূত্রে জানা যায়, রেশন দুর্নীতি ও গম পাচারের মামলা যে সময় হয়েছিল সেই সময় নুসরত জাহান বসিরহাটের সংসদ ছিলেন। তাই তাকে তলব করা হয়েছে। রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশ সীমান্ত দিয়ে দুর্নীতির গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময় বসিরহাটের সংসদ ছিলেন নুসরত। অভিযোগ, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নুসরাতের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও বাণিজ্যক বিষয়ে ইডির তলব পেয়েছিলেন নুসরত।

এই মুহূর্তে বিনোদন জগৎ থেকে দূরেই রয়েছেন নুসরত। কিছু দিন আগেই স্বামী অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে ছুটির মেজাজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বিনোদন জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় নুসরত। তাকে বিভিন্ন ট্রেন্ড ফলো করতে যেমন দেখা যায়, তেমনই আবার বিভিন্ন অনুষ্ঠান নিজের মতো করে পালন করেন তিনি। ফলে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চর্চায় থাকেন এই অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button