Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হলিউডবিনোদন

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা প্যাট্রিক মারা গেছেন

বিশ্ববিখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর আইরিশ তারকা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিনেতার স্ত্রী নাওমি শিহান বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’–এর (এমএনডি) সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মাইকেল প্যাট্রিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ বেরিক ডনডারিয়নের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সদস্য হিসেবে অভিনয় করেন মাইকেল প্যাট্রিক। চরিত্রটি বড় না হলেও তার বলিষ্ঠ অভিনয়ের কারণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

শুধু ‘গেম অব থ্রোনস’ নয়, রূপালি পর্দাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এছাড়া ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজ ও থিয়েটারেও তিনি সক্রিয় ছিলেন।

২০২৩ সাল থেকে তিনি ‘মোটর নিউরন ডিজিজ’ নামের এক বিরল ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা ও কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। শেষ পর্যায়ে শ্বাস-প্রশ্বাসও কঠিন হয়ে পড়ে।

মাইকেল প্যাট্রিকের অকাল মৃত্যুতে বিনোদন বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button