Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচার

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের তদন্ত প্রতিবেদন ১১ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন ১১ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার (২৬ অক্টোবর) শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এছাড়া, অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। এছাড়া, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার, এসি ইমরুল পলাতক রয়েছেন।

অপরদিকে, আজ রোববার জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানি রয়েছে। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button