রাজধানী
যানজটমুক্ত নগরী গড়তে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

যানজটমুক্ত নগরী গড়তে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ধানমন্ডি ১৫ নাম্বারে আলমাস সুপারশপের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংসদীয় আসন ঢাকা-১০ এর বিএনপি ও সর্বস্তরের জনগণ এর উদ্যোগে আয়োজিত,মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এতে অংশগ্রহণ করেন ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।



