Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

ক্যারিয়ারের ৩৩ বছরে অসংখ্য সুপারহিট ছবি উপহার দেওয়ার পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ‘জাওয়ান’ ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা পেলেন।

দীর্ঘ চার বছর বিরতির পর ‘পাঠান’, ‘জাওয়ান’ এবং ‘ডাঙ্কি’-র মতো পরপর ব্লকবাস্টার ছবি দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ। এই পুরস্কার প্রাপ্তি তার সেই রাজকীয় প্রত্যাবর্তনের ষোলো আনা যেন পূর্ণ করল।

পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখ তার চলমান ছবির শুটিং পোল্যান্ডে স্থগিত রেখে দিল্লিতে আসেন। তিনি কালো রঙের বন্ধ-গলা শেরওয়ানি ও সানগ্লাস পরে অনুষ্ঠানে প্রবেশ করেন। অনুষ্ঠানে প্রবেশের পর তিনি সহ-অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সঞ্চালক তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করলে তিনি তাদের দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

উল্লেখ্য, এই বছর ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য বিক্রান্ত মাসেও যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য রানি মুখার্জি জাতীয় পুরস্কার লাভ করেন। একই অনুষ্ঠানে দক্ষিণী মেগাস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়। সেরা হিন্দি ছবির পুরস্কার পায় ‘কাঁঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’ এবং ‘স্যাম বাহাদুর’ টিম তিনটি জাতীয় পুরস্কার জিতে নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button