Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

ব্যাপক সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আশাবাদী: ভিপি প্রার্থী উমামা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা বলেছেন, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা বলেন, “আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো অবস্থানে নেই। বরং চাই সঠিকভাবে নির্বাচন সম্পন্ন হোক এবং সেই অনুযায়ী ফলাফল আসুক।”

কোন হল থেকে সবচেয়ে বেশি ভোট আশা করছেন—এমন প্রশ্নে তিনি বলেন, এখনো সে হিসাব হাতে আসেনি। তবে বর্তমান পরিস্থিতি ভালো এবং শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button