Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

রোববার (১২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদ ভবনে।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসনের বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের বিজয়ী রেজাউল করিম বাদশা। শপথ শেষে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

বগুড়া-৬ আসনে পূর্বে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে পূর্বের ভোট স্থগিত ছিল, পরে নতুন তফশিল অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়।

এর মধ্য দিয়ে দুই আসনের উপনির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে নতুন সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button