Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

প্রথম দিনে কত আয় করলো আমিরের ‘সিতারে জামিন পার’

বলিউড অভিনেতা আমির খান অভিনীত এবং প্রযোজিত ‘সিতারে জামিন পার’ শুক্রবার (২০ জুন) মুক্তি পেয়েছে। মুক্তির মাত্র একদিনেই সিনেমাটি মাত্র ১১.৫ কোটি টাকা আয় করেছে।

‘স্যাকনিল্ক’র সবশেষ তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামা সিনেমাটি ধীর গতিতে হলেও, শুরুটা খুব খারাপ করেনি। প্রথম দিনে ১১.০৫ কোটি রুপি আয় করেছেন আমির খান।

শুক্রবার (২০ জুন) সিনেমাটির মুক্তির প্রথম দিন হিন্দি দর্শক ছিল ১৭.৭৩ শতাংশ। সকালের শোগুলোতে দখল ছিল শতকরা ১৬.৭৪ ভাগ এবং বিকেলের শোগুলোর জন্যও একই ছিল। সান্ধ্যকালীন শোয়ের সময় সংখ্যাটি কিছুটা বেড়ে শতকরা ২০.২১ হয়েছিল।

তবে ‘সিতারে জামিন পার’ প্রথম দিনে, আমিরেরই শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’র নম্বর পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’। এমনকী সালমান খান অভিনীত ‘সিকান্দার’ অনেক বেশি আয়ের পরিমাণ নিয়ে মুক্তি পেয়েছিল। এটি মুক্তির প্রথম দিন ২৬ কোটি রুপি আয় করেছিল।

‘সিতারে জামিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন। এটির গল্প ১০ জন বিশেষ চাহিদাসম্পন্নকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ বচ্চন। অভিনেতারা হলেন, আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। এটি স্প্যানিশ সিনেমা ক্যাম্পিওনেসের হিন্দি সংস্করণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন জেনেলিয়া ডিসুজা।

এদিকে ‘সিতারে জামিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় প্রতিযোগিতার মুখে পড়েছে ‘হাউজফুল ৫’। এমনি ১৫ নম্বর দিনে এসে, সিনেমার আয় তলানিতে নেমে এসেছে। আর আমিরের সিনেমার কারণে অক্ষয়, অভিষেক, রীতেশরা আয় করলেন ১ কোটির চেয়ে কিছু বেশি।

‘স্যাকনিল্ক’র প্রাথমিক তথ্য অনুসারে, ‘হাউসফুল ৫’ ১৫ তম দিনে, অর্থাৎ তৃতীয় রোববারে ভারতের বক্স অফিসে ১.৮৫ কোটি রুপি সংগ্রহ করেছে। আপাতত সিনেমার মোট আয় ১৬৯.৯৫ কোটি রুপি।

সংশ্লিষ্ট খবর

Back to top button