Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, থানায় অভিনেত্রী

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা ও উপস্থাপক এজাজ খানের বিরুদ্ধে। একই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করেছেন ওই অভিনেত্রী।৩০ বছর বয়সী ওই অভিনেত্রী জানান, পরিচিত হওয়ার পর এজাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে এবাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু বিয়ের কথা তুলতেই এজাজ পিছিয়ে যান।

গত ২৫ মার্চ এজাজ খান তার বাসায় যান। সেই সময় তিনি একা ছিলেন। এই সুযোগে এজাজ তাকে ধর্ষণ করেন।
সম্প্রতি বিতর্কিত শো ‘হাউস অ্যারেস্ট’ ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই এই নতুন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড অঙ্গনে।

পুলিশ জানায়, ওই নারীকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এজাজ খান বিভিন্ন স্থানে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এটনায় অভিনেত্রী মুম্বাইয়ের চারকোপ থানায় অভিযোগ করেছেন। ভারতের দণ্ডবিধির ৬৪, ৬৪ (২)(এম), ৬৯ এবং ৭৪ ধারায় এজাজ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে ২০২১ সালে মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দুই বছর কারাবন্দি ছিলেন। ২০২৩ সালে জামিনে মুক্তি পেলেও বিতর্ক থেকে রেহাই মেলেনি তার।সম্প্রতি উল্লু অ্যাপে প্রচারিত তার সঞ্চালিত রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ ঘিরেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই শো-তে যৌনতায় ভরপুর কনটেন্ট উপস্থাপন করা হচ্ছে, যেখানে প্রতিযোগী জুটিদের নানা ধরনের ‘সেক্স পজিশন’ প্রদর্শন করতে বলা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এমনকি শিব সেনা ও বজরং দলের পক্ষ থেকেও এজাজের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। অবশ্য অভিযোগের প্রেক্ষিতে এজাজ খান এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button