Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

রোজা রাখেন শাহরুখ খান

বিশ্বজুড়ে মুসলিমরা ইবাদত বন্দেগীতে এই মাসটি কাটিয়ে থাকেন। শেষ রাতে জেগে ‘সেহরি’ খাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, তারপর রাতের একটি বিশেষ অংশ ‘তারাবি’ নামাজে অতিবাহিত করেন।

বলিউড বাদশাহ শাহরুখ খান রমজানে রোজা রাখার চেষ্টা করেন। এক সাক্ষাৎকারে কিং খান নিজেই জানিয়েছিলেন সে কথা।

এক ভক্ত তাকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা রাখা হয় কি না?

জবাবে শাহরুখ খান বলেন, ‘হ্যাঁ রোজা রাখা হয়। তবে দুই-চারটা রোজা ছুটে যায়। কারণ আমাকে ব্যাথার ওষুধ নিতে হয়। যখন পিঠের ব্যাথা শুরু হয় তখন ওষুধ নিতে হয়, যে কারণে দু’ চারটা রোজা ছুটে যায়। তবে মাশাআল্লাহ, অধিকাংশ রোজাই রাখা হয়।’

ধর্ম নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থানে পরিস্কার ছিলেন শাহরুখ। ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বলিউড বাদশাহকে। এমনকি রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা মেলে কিং খানের।

সংশ্লিষ্ট খবর

Back to top button