Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচারসরকার

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন

দেশের নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশন।

বিচার বিভাগ সংস্কার কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য দেয়া নির্ধারিত প্রশ্নমালা পূরণসহ বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব বা মতামত থাকলে তা কাল ১২ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে।’

ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী বা অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য (জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) প্রযোজ্য প্রশ্নমালা পূরণ করে তাদের মতামত দেয়ার জন্য বিচার বিভাগ সংস্কার কমিশন অনুরোধ করেছে। কমিশনের দেয়া প্রশ্নমালা ছাড়াও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে ওই প্রস্তাবের মুদ্রিত অনুলিপি কমিশনের ঠিকানায় পাঠানোর জন্য কমিশন অনুরোধ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button