প্রধান উপদেষ্টাঅন্তর্বর্তী সরকার
ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৃহস্পতিবার নিউইয়র্কে এক হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মি. ইউনূস।
সেখানে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও তিনি বৈঠক করেন।
এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথে বৈঠক করেছেন তিনি। আরও সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথেও।
শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের।



