Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকার

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার ছয় মাসের খাদ্য মজুত এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৫ বিলিয়ন মার্কিন ডলার। সে সময় ব্যাংকিং খাতকে অচল অবস্থায় রেখে যাওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

বর্তমানে রিজার্ভ বেড়ে ২৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, “আমরা যে রিজার্ভ রেখে যাচ্ছি, তা দিয়ে ছয় মাসের খাদ্য আমদানি সম্ভব হবে। অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।”

এছাড়া তিনি দাবি করেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। একই সঙ্গে সরকারকে ‘ফ্যাসিস্টদের কার্যক্রম’ মোকাবিলা করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময়ে বিভিন্ন সংস্কার এবং আইনগত কাঠামো গড়ে তোলার কথাও তুলে ধরেন প্রেস সচিব।

সংশ্লিষ্ট খবর

Back to top button