আজ পবিত্র আশুরা,ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি

আজ ১০ ই মহরম, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ও মর্মস্পর্শী একটি দিন। আজকের এই দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৃথিবীর নির্মমতম ঘটনার অবতারণা হয়। মহানবী হযরত মুহাম্মদ সঃ – এর দৌহিত্র ইমাম হোসেন- রাঃ কে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নানা আয়োজনের মধ্য দিয়ে গোটা মুসলিম উম্মা পালন করছে পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে সকালে রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। মুখে শোকের স্লোগান, গায়ে কালো পাঞ্জাবি,কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন শিয়া মুসলমানরা। ঢাকাসহ আশপাশ থেকে অনেকে অংশ নেন এই শোক যাত্রায়।
ইমান হোসেনের প্রতিকি কবর, ইমামের ব্যবহৃত ঘোড়া সাজিয়ে কালো পোশাকে লাল কালো নিশান হাতে, কারবালার সেই দিনের ঘটনায় মাতম করে শোক মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের লোকজন। ইমাম হাসান রক্ত দিয়ে যে শান্তির বাণী প্রতিষ্ঠা করে গেছেন, সে বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য বলে জানান তারা।
ইমাম হোসেনের আত্মত্যাগর আজকের এই দিনে সকলের প্রত্যাশা, কারবার ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকল অনাচার থেকে মুক্ত হবে পৃথিবী। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হোসেনী দালান থেকে শুরু হয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সাইন্সল্যাব,জিগাতলা হয়ে ধানমন্ডি ২ নম্বরে গিয়ে শেষ হয়।
বাংলা টিভি / বুলবুল



