Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

কোটাবিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা সরকারের নেই : ওবায়দুল কাদের

কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনও ইচ্ছা সরকারের নেই, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। অথচ বিএনপি ও তাদের দোসররা এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

এখানে সরকারের কিছু করার নেই। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button