আওয়ামী লীগ
কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার চক্রান্ত হচ্ছে

শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রুপ দিতে চায় বিএনপি, নিজেদের ব্যর্থতা পেছনে রেখে নতুন আন্দোলন শুরুর পাঁয়তারা করছে তারা- অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চার সপ্তাহে স্থিতাবস্থা দিয়েছে। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহান জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান, তার প্রতি কোনোপ্রকার সম্মান না দেখিয়ে আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে।
বাংলা টিভি / বুলবুল



