Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের শোভাযাত্রা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন, শুক্রবার দুপুরে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে রমনার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে জড়ো হন। সেখানে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।

শোভাযাত্রার উদ্বোধন উপলক্ষে বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণই সকল শক্তির উৎস। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আওয়ামী লীগ।

বিএনপির আন্দোলন ভুয়া, তাদের সঙ্গে জনগণ নেই। বিএনপি সরকারের বিরুদ্ধে গুজর ছড়াচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে তারা আবারও আগুন-সন্ত্রাস ও খুনের রাজনীতি করলে সমুচিত জবাব দেয়া হবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button