শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে: কাদের

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের আরো বলেন, ডোনাল্ড লু এর বক্তব্যের মাধ্যমেই, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক স্পষ্ট হয়েছে, এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো মূল্য নেই।
১৭ মে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে, বৃহস্পতিবার রাজধানীর একটি এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণের আয়োজন করে, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটি। এতে প্রধান অতিথির বক্তব্যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে, উন্নয়ন,অর্জন ও আধুনিকতায় বদলে গেছে বাংলাদেশ।
বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই, গণতন্ত্র শৃংখল মুক্ত হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে, দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। এছাড়া, মির্জা ফখরুল কীভাবে জানলেন যুক্তরাষ্ট্র আগের অবস্থানে, প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের
দেশের পাহাড় সম উন্নয়ন যারা অস্বীকার করে,তারা দিনের আলোতে অন্ধকার দেখে বলেও মন্তব্য করেন,আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
বাংলা টিভি / বুলবুল



