Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

কর্মসূচির নামে সন্ত্রাস করলে বিএনপি পালাবার পথ পাবে না: কাদের

রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস করলে বিএনপি এবার পালাবার পথ পাবেনা বলে হুঁশিয়ারী দিয়েছেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তবে শান্তিপূর্ণ সমাবেশ করলে, রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া, কোন বিদেশি শক্তি মদদ দিয়ে বিএনপিকে চাঙ্গা করবে, এমন পরিস্থিতি আর নেই বলেও জানান ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময়, বিএনপির সমাবেশের দিন, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচী সহিংসতাকে উস্কে দেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। তবে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে ছাড় দেয়া হবে না।

মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশে সফর নিয়ে কয়েকটি রাজনৈতিক দল অতি উৎসাহী হয়ে আছে জানিয়ে তিনি বলেন, তার সফর দু দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।

উপজেলা নির্বাচনে কেন্দ্রের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে, ব্যবস্থা নেয়া হবে বলে আবারও হুঁশিয়ারী উচ্চারণ করেছেন, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

 বাংলা টিভি  / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button