Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে, সারাদেশে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের শুরুতে, বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে, বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে দলটি।

সোমবার সকাল থেকেই ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা হাতে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এর সঙ্গে যোগ হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

.পরে মধুর ক্যান্টিনের সামনে পতাকা হাতে পদযাত্রা ও মিছিল করে নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। এসময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার নিন্দা এবং আন্তর্জাতিক আইনে তাদের শাস্তি দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ারও দাবি জানান।

একই সময়ে দেশের সব ইউনিটে এই কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। মানবতাবিরোধী এ অপরাধের বিরুদ্ধে পদযাত্রা ও ছাত্রসমাবেশ করে চাঁদপুর জেলা ছাত্রলীগ। বান্দরবানে, ছাত্রলীগের আয়োজনে পতাকা উত্তোলন,পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশব্যাপী একই কর্মসূচী পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button