Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রবানিজ্য সংবাদ

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল কাল আসছে

তিন দিনের সফরে রোববার (২১এপ্রিল)ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে থাকবেন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) নিয়েও বৈঠক করবে বলে জানা গেছে।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button