Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে খামেনির দাফন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের তারিখ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের সঙ্গে মিলে গেলেও, এর সঙ্গে কোনো রাজনৈতিক বা মার্কিন-সংশ্লিষ্ট বার্তা জড়িত নয় বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দাফনের সময় নির্ধারণ করা হয়েছে মহররমের প্রথম ১০ দিনের শোকপর্ব শেষ হওয়ার পর। শিয়া মুসলিমদের কাছে এ সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এ সময় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণ করা হয়।

মোহাম্মদ ইসলামির ভাষ্য অনুযায়ী, ইরানের জন্য এই সময়ের গুরুত্ব মূলত ধর্মীয় ও প্রতীকী। তাই দাফনের তারিখ নির্ধারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গে মিল থাকা কোনো বিবেচ্য বিষয় ছিল না।

তিনি আরও বলেন, ইরান বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের সমর্থকদের কাছে একটি আদর্শিক বার্তা পৌঁছে দিতে চায়। সেই বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগের আদর্শিক ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button