Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

কমতে শুরু করেছে ইফতার সামগ্রীসহ নিত্যপণ্যের দাম

কমতে শুরু করেছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে খেজুরসহ সব ধরনের ফলের দাম কমেছে। সবজি ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও আলুর বাজার এখনও চড়া। আরেক দফা বেড়েছে চালের দাম। রাজধানীর কারওয়ান বাজার অনেকটাই ক্রেতা শূন্য বলে জানিয়েছেন বিক্রেতারা।

রমজানের শুরুতে সবকিছুর দাম উর্ধ্বমুখী হলেও, এখন নিত্যপণ্যসহ প্রায় সব ধরনের ইফতার সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে খেজুরের দাম কেজিতে কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আর লাগামহীন তরমুজ বিক্রি হচ্ছে আগের তুলনায় অর্ধেক দামে।

অন্যদিকে,সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা আর পেঁয়াজ ৮ থেকে ১০ টাকা কমলেও, আলু বিক্রি হচ্ছে চড়া দামে।

তবে,কিছুটা লাগামহীন হয়ে উঠেছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

মাঠ পর্যায়ে তদারকি বাড়ালে দাম আরো কমবে বলে দাবি সাধারণ মানুষের।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button