Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ডিএসসিসিরি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শৃঙ্খলায় আনা হয়েছে : মেয়র তাপস

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শৃঙ্খলায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার ৬৯ নম্বরস্থ বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন আহমেদ, ৬৪ নংমো. মাসুদর রহমান মোল্লা, ৬৬ নং আব্দুল মতিন সাউদ ও সংরক্ষিত আসনের মাহফুজা আক্তার হিমেলসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র তাপস বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সংস্কার করেছি। এখন আর রাস্তায় উন্মুক্তভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা যায় না। এভাবেই আমরা পুরো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিকায়ন করছি, শৃঙ্খলায় নিয়ে আসছি। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সংস্কার করেছি। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ধাপে ধাপে উন্নতি করা হচ্ছে।

তিনি আরও বলেন,এডিস মশার প্রকোপ হতে  নগরবাসীকে স্বস্তি দিতে পেরেছি। শতভাগ সফল হতে পারব। না, হলে আমাদের এ প্রতিবন্ধকতা রয়েই যাবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button