Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

দেশের জনগণের ওপর অত্যাচার করাই বিএনপি-জামাতের উদ্দেশ্য: শেখ পরশ

বিএনপি-জামাতের উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের ওপর অত্যাচার করা বলেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সোমবার রাজধানীর পল্লবী বাউনিয়াবাদ ঈদগা মাঠে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত গরীব ও অসহায়দের শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে এসব কথা বলেন।

যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল  এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরশ বলেন, পাকিস্তান হানাদার বাহিনী-যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা। বাঙালি জাতিকে যে বিলুপ্ত করে দেবার জন্যই এই গণহত্যা চালানো হয়েছিল এ ব্যাপারে সন্দেহ নাই।

তিনি আরও বলেন,আমাদের সৌভাগ্য আমাদের দেশে জন্মেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যার অপ্রতিরোধ্য প্রতিবাদ ও সাহসী সংগ্রামের ফলে আমরা আমাদের এদেশের মানুষকে ঐ সকল হায়েনাদের গ্রাস থেকে রক্ষা করতে পেরেছি।

এছাড়া, বিএনপি-জামাতের উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণের ওপর অত্যাচার করা ও বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা বলেও জানান যুবলীগের চেয়ারম্যান।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button