Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

কিশোর অপরাধ দমনে সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে

কিশোর অপরাধ দমনে সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে বলে জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) ড. খ: মহিদ উদ্দিন বিপিএম-বার। শনিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. খ: মহিদ উদ্দিন বলেন,আজকে যারা কিশোর তারাই আগামীর বাংলাদেশ। তাই কিশোরদের অপরাধে জড়িত হওয়া থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার পরিত্যাগ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি। এগুলোর ইতিবাচক ব্যবহারের মাধ্যমে উপকৃত হতে হবে। সোশ্যাল মিডিয়ার যে কোন নেতিবাচক ব্যবহার পরিত্যাগ করতে হবে। কিশোর অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহার। শুধু আইনের আওতায় এনে কিশোর অপরাধ দমন সম্ভব নয়। কিশোর অপরাধ দমনে সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে।

বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং বিপক্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. রাশেদা রওনক খান, সাংবাদিক এস এম ফয়েজ, সাংবাদিক মাসুদা লাবনী এবং সাংবাদিক জুমাতুল বিদা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button