Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে রোববার থেকে

ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে  আগামীকাল রোববার থেকে । কাল থেকে শুরু হয়ে চলবে ৩০শে মার্চ পর্যন্ত। এবার শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

প্রথম দিন ২৪ মার্চ পাওয়া যাবে ৩ এপ্রিলের যাত্রার টিকিট। আর ৪ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৫ মার্চ। একই ভাবে ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩রা এপ্রিল থেকে। সেদিন পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪,৫, ৬, ৭, ৮, ৯ এপ্রিল।

রেলওয়ের পূর্বাঞ্চলের সব টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল ৮টা থেকে এবং পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বিকেল ২টা থেকে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button