Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ডিএনসিসির খাল না হওয়া সত্ত্বেও মশা নিধনে পরিষ্কার করছি: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাাকর আওতাধীন খাল না হওয়া সত্ত্বেও মশা নিধনের লক্ষ্যে পরিষ্কার কার্যবক্লেরম পরিচালনা চলমান রেখেছি বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।  বুধবার সকালে রাজধানীর উত্তরা ১২নং সেক্টরের রাজউক খালে ডিএনসিসি কর্তৃক মশক নিধন ও পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।

মেয়র বলেন, ঢাকা শহরে কিউলেক্স ও এডিস এই দুই ধরনের মশা। কিউলেক্স মশা বিরক্ত করে, কামড় দেয়।  কামড়ে মানুষের মৃত্যু হয় না। এডিস মশার কামড়ে মানুষের মৃত্যু ঝুঁকি আছে।

এডিস মশা নিয়ন্ত্রণ শুধু একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে। এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজন সামাজিক আন্দোলন। আর কিউলেক্স মশার জন্য খালগুলো পরিষ্কার করছি।

খালগুলোতে সরাসরি পয়ঃবর্জ্যের সংযোগ দেয়ার ফলে অনেক মশার জন্ম হয়। উত্তরা এলাকায় ওয়াসা একটি পয়ঃশোধনাগার নির্মাণ করবে। এটি নির্মাণে কয়েক বছর সময় লেগে যাবে। এই অন্তর্বতীকালীন খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরী।

উত্তরার রাজউক খালটি আমাদের হস্তান্তর করলে পরিষ্কার করে এখানে একটি নান্দনিক জায়গা করে দিব। এখানে ওয়াটার বোট চলবে। মাছের চাষও সম্ভব হবে। কিন্তু তার জন্য অবশ্যই পয়ঃবর্জ্যের ব্ল্যাক ওয়াটার (দূষিত পানি) খালে আসা বন্ধ করতে হবে। ওয়াসা ও রাজউককে এগিয়ে আসতে হবে। সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button