Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

এক্সপ্রেসওয়ের এফডিসি র‌্যাম্প চালু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কারওয়ান বাজারে নামার পথটি খুলে দেয়া হয়েছে। নামবে এফডিসির গেটের কাছে। বুধবার এ সড়কটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী বছরের শুরুতে পুরোটাই চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। চলতি বছরের ডিসেম্বরে বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হবে।

গত এক বছর ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক সুবিধা ভোগ করছে রাজধানীবাসী।

বিমানবন্দরের সামনে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার উড়ালপথ ব্যবহার করে এতদিন ১৫টি স্থানে ওঠানামা করেছে যানবাহন। এখন নিচে নামার আরো একটি পথ খুলে দেয়া হলো।

এই পথটি নেমেছে কারওয়ানবাজারে। এই পথ ব্যবহার করে সুবিধা পাবে হাতিরঝিল, তেজগাঁও, মগবাজার ও কারওয়ান বাজার এলাকায় চলাচলকারীরা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button