বাংলাদেশের অস্তিত্ব আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা: শেখ পরশ

বাংলাদেশের অস্তিত্ব আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। মঙ্গলবার যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, সিমিন হোসেন রিমি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
পরশ বলেন, বঙ্গবন্ধু ছিলে স্বপ্নচারি ও সম্মোহনী নেতা। সম্মোহনী নেতার সবচেয়ে বড় গুণটি হচ্ছে, তিনি যা বলেন তা জনগণের মনে গেঁথে যায়। তারা উৎসাহিত হয়, প্রেরণায় উদ্দীপ্ত হয়ে ওঠে। ৎ
তিনি আরও বলেন একটি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যা তিনি ১৯৪৭ সাল থেকে দেখে আসছিলেন, তা সমন্বিত আকারে তিনি বলেছেন ৭ই মার্চের ভাষণে। বিভ্রান্ত বাঙালি জাতি সেদিন পেয়েছিল পথের দিশা।
তার বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিলো, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
এ ভাষণে বাঙালির ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে। জনগণের গেরিলা যুদ্ধের মাধ্যমে মুক্তি এবং স্বাধীনতার স্বপ্নের প্রকাশ এ ভাষণ। তাই আমি বিশ্বাস করি, বাংলাদেশের অস্তিত্ব আর জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন এক সূত্রে গাঁথা।
বাংলা টিভি/ রাজ



