Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

ভাসানচর স্মার্ট ডাকসেবার আওতায় আনা হয়েছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

নোয়াখালীর হাতিয়া উপজেলার দূর্গম উপকূলীয় অঞ্চল ভাসানচরকে স্মার্ট ডাকসেবার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।  রোববার ভাসানচর সাব পোস্ট অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ১৩ হাজার একরের ভূখন্ডটি ডাক সেবার আওতাভূক্ত হলো বলে জানান তিনি।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়-এর দিকনির্দেশনায় ভাসানচরের মানুষের স্মার্ট নাগরিক জীবনযাপন নিশ্চিত করতে টেলিটক ও অপর তিনটি মোবাইল অপারেটর এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে আধুনিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট ডাক সেবা চালু করার মাধ্যমে চরবাসির জন্য ডিজিটাল বৈষম্য দূর করতে পেরেছি বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, মাদার অব হিউম্যানেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ লক্ষাধিক মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মায়ানমারের এই সব বিপন্ন নাগরিকদের আশ্রয় ক্যাম্প হিসেবে ভাসানচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদে রূপান্তরিত হয়েছে।

এই জনপদে একটি সাব পোস্ট অফিস স্থাপন করা খুবই জরুরী ছিলো। তিনি বলেন,ডাকঘরের বিস্তীর্ণ নেটওয়ার্ক, বিশাল অবকাঠামো ও জনবল ব্যবহার করে প্রত্যন্ত এলাকাসহ দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।

বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বপন করা বীজটি চারা গাছে রূপান্তর করেছেন। ২০০৯ সাল থেকে গত সাড়ে ১৫ বছরে তা মহিরূহে রূপ নিয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button