রামচন্দ্রপুর খালের অবৈধ নির্মাণাধীন ভবন নিলামে বিক্রি ডিএনসিসির

রামচন্দ্রপুর খালের অবৈধ নির্মাণাধীন ভবনটি নিলামে ৬০ হাজার টাকা নিলামে বিক্রি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রোববার উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৩নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর বছিলাস্থ রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ১০তলা ভবন ভেঙে সরিয়ে নিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬০ হাজার টাকায় ভবনটি বিক্রি করেছে ডিএনসিসি।
বুধবার দুপুরে অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভবনটির উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন। ৎ
ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। নিলামে প্রাপ্ত সর্বোচ্চ দরদাতাকে ১৩ মার্চ থেকে ১০ দিনের মধ্যে নির্মাণাধীন ভবনটি ভাঙার কাজ সমাপ্ত করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয়। ১৪ মার্চ থেকে প্রতিদিন ভবন ভাঙার কাজ চলছে।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বলেন, ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০তলা ভবনের প্রায় ৮০শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে ভবন মালিকের সাথে কথা বলে বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে এটি বিক্রয় করা হয়েছে।
বাংলা টিভি/ রাজ



