রাজধানী
পণ্যের ওজন নিয়ন্ত্রণে রিমোটের ব্যবহার, ঠকানো হতো ব্যবসায়ীদের

রাজধানীর কাপ্তান বাজারে অভিযান চালিয়ে পণ্যের ওজন নিয়ন্ত্রণে রিমোটের ব্যবহার করে ঠকানো হতো ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি মতিঝিল বিভাগ।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।
গ্রেফতাররা হল-সিরাজুল ইসলাম ওরফে সজিব, মো. মনির, মো. লিটন , মোঃ আলাউদ্দিন খাঁন ।
হারুন-অর-রশীদ বলেন, নতুন ধরনের একটি অপরাধ চক্রকে গ্রেফতার করেছি। রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে দূরে বসে ওজন নিয়ন্ত্রণ করা একটি অভিনব ও নতুন ধরনের প্রতারণা।
এ সময় চক্রের থেকে পাঁচটি ডিজিটাল ওজন মেশিন, সাতটি রিমোট কন্ট্রোল, তাতালসহ ওজন মেশিন কারসাজি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বাংলা টিভি/ রাজ



