Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে নূরের নবী ভূইয়ার জয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের উপনির্বাচনে রেডিও প্রতিকে বড় ব্যবধানে জয়লাভ করেছেন কাউন্সিলর প্রাথী নূরের নবী ভূইয়া রাজু। রাজুর প্রাপ্ত ভোট তিন হাজার ৩৯৬। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাথী মো. হামিদুল হক পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ৬ প্রার্থীর মধ্যে ঠেলাগাড়ি প্রতিকে মো. আব্দুল লতিফ পেয়েছেন ১ হাজার ১১০ ভোট, লাটিম প্রতিকে মেহেদী হাসান পায়েল পেয়েছেন ২০৮ ভোট, এয়ারকন্ডিশনা প্রতিকে জায়েদুজ্জামান পেয়েছেন ১১৪ ভোট। এছাড়া ঝুড়ি প্রতিকে মো. খালেদ পেয়েছেন ১০৩ ভোট এবং ট্রাক্টর প্রতিকে সরকার ফেরদৌস আলম পেয়েছেন ৮৯ ভোট।

এ দিন সকাল ৮ টায় এই ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকাল ৪ টায়। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬২৫৭।

গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন এই ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ। তার মৃত্যুর পর কাউন্সিলর পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button