Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

জ্বালানি তেলের দাম সমন্বয়ে প্রজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সরকার দেশে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সরকার গত ২৯শে ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণের নির্দেশিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য ১০৯ টাকা/লিটার থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা/লিটার নির্ধারণ করা হয়েছে। অকটেনের বিদ্যমান মূল্য ১৩০ টাকা/লি. থেকে ৪ টাকা কমিয়ে করা হয়েছে ১২৬ টাকা/লি.। অন্যদিকে, পেট্রোলের বর্তমান মূল্য ১২৫ টাকা/লি. থেকে ৩ টাকা কমিয়ে করা হয়েছে ১২২ টাকা/লি.।

নতুন এই দাম কার্যকর হবে শুক্রবার থেকে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণের নির্দেশিকা অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের ক্রয়মূল্যের ভিত্তিতে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button