Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

চিনির কোনো সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজারে চিনির কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, রমজানে পণ্য নিয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।

প্রতি লিটার ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল, ৭০ টাকায় এক কেজি চিনি, প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং দেড়শো টাকায় এক কেজি খেজুর কিনতে পারবেন সারাদেশের টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীরা। বাজারের অর্ধেক দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের ক্রেতারা।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১০০ টাকা কেজি দরে চিনি বিক্রির সিদ্ধান্ত হলেও ভোক্তাদের কথা বিবেচনায় তা থেকে সরে এসেছে টিসিবি। বাজার নিয়ন্ত্রণ নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা। কেউ বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। খেজুরের শুল্ক কমানো হয়েছে, শিগগিরই বাজারে এর সুফল মিলবে।

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে এ পর্যন্ত ২৭ লাখ স্মার্ট কার্ড পেয়েছে বলে জানালেন সংস্থার চেয়ারম্যান আরিফুল হাসান।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button