Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান

রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ভবন, ফায়ার লাইসেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের বিরুদ্ধে রেস্তোরাঁগুলোতে অভিযান পরিচালনা করছে ঢাকা সিটি কর্পোরেশন। বুধবার রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অভিযান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এদিকে, গুলশান-২  এ অভিযার পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ধানসিঁড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা এবং সোনারগাঁও ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া কাচ্চি ভাই রেস্তোরাঁয় ফায়ার এক্সটিংগুইসারের মেয়াদ এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যুর পরে রাজধানীতে ভবন ও রেস্তোরাগুলোতে  অভিযানে নামে বিভিন্ন সংস্থা। এ অভিযানের অংশ হিসেবেই চালাচ্ছে ডিএনসিসি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button