Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

সন্তানদের সঙ্গে জন্মদিনের খাবার খাওয়া হলো না পম্পার

বেইলি রোডে কাচ্চি আনতে গিয়ে লাশ হয়েছেন ফিরলেন পম্পা সাহা (৪৬) । বৃহস্পতিবার রাতে বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অনেকের সঙ্গে  পম্পাকে উদ্ধার করে পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় লাস নিয়ে আসে পরিবার।

নিহতের স্বামী জয়ন্ত পোদ্দার জানান, জন্মদিনে মেয়েদের ট্রিট দিতে কাচ্চি আনতে গিয়েছিল কাচ্চি ভাই নামের দোকানে। আদরের সন্তানদের  শেষবারের মত খাবার খাওয়া হলোনা পম্পার । ফিরে আসলো লাস হয়ে।

শ্বাস বন্ধ হয়ে আমার বোন মারা গেছে আমার বোন উল্লেখ করে পম্পার  ভাই জানান, আগেরদিন জন্মদিন ছিল। খাবার আনতে গেছিল কাচ্চি ভাইতে। সবশেষ যখন কথা হয় তখন বলেছিল দাদা, তুই আমার জন্মদিনে উইশ করলি না।আমার বোন দম বন্ধ হয়ে মারা গেছে।

তিন মেয়ের মধ্যে দুই মেয়ে ও স্বামীর সঙ্গে রাজধানীর সিদ্বেশ্বরীতে বসবাস করতেন পম্পা। সন্তানদের উচ্চ শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে ঢাকায় থাকতেন । পম্পার স্বামী জয়ন্তের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তার আরেক মেয়ে উচ্চ শিক্ষার জন্য কানাডা থাকেন।

রাজধানীর সবুজ বাগে তার শেষকৃত্য অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য – রাজধানীর বেইলী রোডে বহুতল ভবনের অগ্নিকান্ডে ৪৬ জনের মধ্যে এ পর্যন্ত ৪৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button