Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

একুশে ফেব্রুয়ারিতে হুমকির তথ্য নেই : র‌্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকির তথ্য নেই বলে জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন । তবে আমরা সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এবং ইভটিজিং প্রতিরোধে সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। ভার্চ্যুয়াল জগতে উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো রোধে র‌্যাবের সাইবার ইউনিট অনলাইনে নজরদারি অব্যাহত রাখবে। র‌্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সারা দেশের ব্যাটালিয়নগুলোতে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button