Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

ড. ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনুসের নামে করা মামলায় সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের নামে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুনীর্তি দমন কমিশন। এগুলোতে সরকারের কোনো হাত নেই।

এছাড়া, বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে।

মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী। বিএনপি আন্দোলনের কথা বলে, তারা আন্দোলনের চেষ্টা করুক বলেও জানান অ্যাডভোকেট আনিসুল হক।

 

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button