Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচন

৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়ে ৩১ নাগরিকের বিবৃতি

আগামী ৭ জানুয়ারি সেচ্চায়, স্বউদ্যোগে নিজ নিজ ভোটকেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব এবং নাগরিক অধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ৩১ নাগরিক।

এক বিবৃতিতে এ আহবান জানায় এ বিশিষ্ট নিাগরিকেরা।

বিবৃতিতে বলা হয় শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গনতন্ত্রে আর কোন বিকল্প নেই।

মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ প্রেরিত বিবৃতিতে সকল ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সবাইকে গনতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি  ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন- সৈয়দ হাসান ইমাম, ড. অনুপম সেন, রামেন্দু মজুমদার, ডা.সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, ড. আবুল বারকাত, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল,  নাসিরুদ্দিন ইউসুফ, ম, হামিদ,গোলাম কুদ্দুছ,  ড. মুহাম্মদ সামাদ, পীযুষ বন্দোপাধ্যায়, ড. জামাল উদ্দীন, কেরামত মাওলা , সেলিনা হোসেন, সারা যাকের, শিমূল ইউসুফ,শিল্পী নিসার হোসেন, মিলন কান্তি দে, সুজেয়শ্যাম,আশরাফুল আলম, লায়লা হাসান, মিনু হক, রাসুল ইসলাম আসাদ, শ্যামল দত্ত, আবদুস সেলিম, আহকাম উল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দীন ভূঁইয়া,ড.নিম চন্দ্র ভৌমিক,ডা. নাজহাত চৌধুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button