Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজাতীয় নির্বাচনজামায়াত

ভোটে কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার রাজপথে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের পর জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভোটকেন্দ্রে ভীতি ও বাধা সৃষ্টি, কালো টাকার ব্যবহার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও অস্বাভাবিক ভোট কাস্টিংের মতো অনিয়ম লক্ষ্য করা গেছে। তিনি অভিযোগ করেন, ভোটগণনার সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করা হয়েছে এবং রেজাল্ট শিটে ম্যানিপুলেশন করা হয়েছে।

তাদের অভিযোগ, কোনো কোনো কেন্দ্রে কর্মকর্তারা নিজেরা সিল মেরে দিয়েছেন, ভোটকেন্দ্রে বাধা সৃষ্টি করা হয়েছে এবং ভোট কাস্টিং কম হয়েছে। এই অনিয়মের প্রতিবাদে ১১ দলীয় জোট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করবে।

জোটের নেতা এ অভিযোগও জানিয়েছেন যে, তারা বারবার নির্বাচন কমিশন ও স্থানীয় কর্মকর্তাদের কাছে এই অনিয়মের বিষয়টি জানালেও সন্তোষজনক পদক্ষেপ দেখা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button