Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচন

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে, আচরণবিধি মেনে না চলেন, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

দুপুরে, রংপুর সার্কিট হাউজে, জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে, প্রার্থীদের বার্তা দেয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন,প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট বলা হয়েছে। সিইসি আরও বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button