Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান (ক) ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) ঢাকাসহ আট বিভাগীয় শহরে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই ইউনিটের পরীক্ষা।

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাসুদুর রহমান জাগো নিউজকে জানান, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে পরীক্ষা উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিদেশ সফরে থাকায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ‘গুজবে কান না দেওয়ায় ভালো। কারণ গুজব গুজবই। গত কয়েক বছর ধরে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের শিক্ষক কর্মকর্তা, ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস, আমাদের প্রক্টর অফিস এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সকলে মিলে সম্মিলিতভাবে যেভাবে ব্যবস্থা নিয়েছে, সেক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভবনা নেই। কয়েক বছর পর্যন্ত আপনারা জানেন প্রশ্নপত্র ফাঁসের কোনো খরব আমরা দেখিনি। আর অতীতে যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। যার মাধ্যমে আমরা আজকের এই অবস্থায় আসতে সক্ষম হয়েছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button