Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনূভুত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূরে দোহারে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানান, ভোরে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপক স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব-দক্ষিণ- পূর্ব দোহারে।

তিনি জানান, হালকা মাত্রার এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৩ ছিল। তবে প্রাথমিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button