Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

এসএসসির প্রশ্ন ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে ধরা পড়লেই কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। এ নির্বাচনে আর অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

এ সময় অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এবার এসএসসিতে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে বাংলা (আবশিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২।

সংশ্লিষ্ট খবর

Back to top button