Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ

মাজহার ইমন: ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে অসংখ্য মানুষ। ঈদের সরকারি ছুটি শুরু হতে আরও দু’দিন বাকি থাকলেও ঘরমুখো মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। এবার অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেলপথে ভোগান্তি কমেছে বলে দাবি বাংলাদেশ রেলওয়ের।

বিশ্বের সঙ্গে বাঙালী মুসলিম সমাজের দুয়ারেও কড়া নাড়ছে ঈদ। তাইতো সারাবছরের কর্মব্যস্ত জীবনের কিছুটা বিরতি দিয়ে, আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই ছুটে চলা।

যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেলস্টেশনে টিকিট চেক করে প্রবেশে দেখা যায় কড়াকড়ি। নির্ধারিত সময়ের আগেই রেলের প্লাটফর্মে অপেক্ষায় ছিলেন যাত্রীরা।

বহুদিন পর বাড়িতে গিয়ে সকলের সঙ্গে ঈদ উদযাপন নিয়ে আনন্দিত-উচ্ছ্বসিত সববয়সী মানুষ।

এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় রেলপথে ভোগান্তি কমেছে বলে জানায় বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. সফিকুল রহমান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাস স্টেশনগুলোতেও যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। তবে, সড়কপথে ঈদযাত্রীর চাপ এখনো বাড়েনি। আর পদ্মাসেতু হওয়ায় কম সময়ে ভোগান্তি ছাড়া যাতায়াতে খুশি যাত্রীরাও।

এদিকে, কোনো রকমের হয়রানি ছাড়াই শেকড়ের টানে নির্বিঘ্নে বাড়ি গিয়ে আপনজনদের সাথে ঈদ উদযাপনের প্রত্যাশা করছেন সবাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button