Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগ।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বুধবার (৫ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছে থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা, ২৬ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা, ১০১ গ্রাম ২৪৬ পুরিয়া হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়া গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button